ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ডায়াবেটিস সচেতনতা দিবস পালন অনুষ্ঠানে টোটন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ডায়াবেটিস সচেতনতা দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটায় ডায়াবেটিক সমিতির কার্যালয়ে বিনা মূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয়, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘মুজিববর্ষের অঙ্গীকার ইনস্যুলিন যার দরকার, তার অধিকার’। ডায়াবেটিক সমিতির সভাপতি ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে আলোচনা সভায় সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহ. শামসুজ্জোহা, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাহান ও মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান বক্তব্য দেন। প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ আব্দুল মজিদ। অনুষ্ঠানে ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মফিজুর রহমান মনা, মেডিকেল অফিসার ডা. নাহিদ ফাতেমা রত্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বেলাল হোসেন, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, আজীবন সদস্য জোনারুল ইসলাম, ডায়াবেটিক সমিতির কর্মকর্তা ও কর্মচারীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ডায়াবেটিক সমিতির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, ‘আমরা ঠকলে শিখি। ডায়াবেটিসের বিষয়টা সবার গুরুত্ব¡ দিতে হবে। এই রোগটি মাদার অব ডিজিস। এই রোগটা অন্য রোগকে টেনে নিয়ে আসে। আমরা সচেতন হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে। তাই নিজে সচেতন হই আগে।’
