নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা বড় বাজারের ফিডারে আজ শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। লাইন ও ট্রান্সফরমার মেরামত কাজের জন্য বড় বাজার ফিডারের সব এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে ওজোপাডিকো, চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
