ছবির ক্যাপশন:
মেহেরপুর সরকারি কলেজ মাঠে আঞ্চলিক ইজতেমার ২য় দিন
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা ইজতেমা কমিটির উদ্যোগে মেহেরপুর সরকারি কলেজ মাঠে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমায় পবিত্র জুমার দিনে কয়েক হাজার মানুষ একযোগে জুমার নামাজ আদায় করেছেন। গতকাল শুক্রবার জুমার নামাজের আগে থেকেই হাজার হাজার মুসল্লি সেখানে সমবেত হতে থাকে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ দিন জুমার নামাজ ইজতেমা মাঠে আদায় করেন। এ ছাড়া মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন জুমার নামাজ ইজতেমা মাঠে আদায় করেছেন। মেহেরপুর জেলা ইজতেমা কমিটির উদ্যোগে তিন দিনব্যাপী আঞ্চলিক এ ইজতেমা গত বৃহস্পতিবার শুরু হয়েছে। গতকাল শুক্রবার ২য় দিন পবিত্র জুমার দিনে কয়েক হাজার মানুষ একযোগে জুমার নামাজ আদায় করেন। আজ শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এ আঞ্চলিক ইজতেমা শেষ হবে।
