ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
১৩ কোটি টাকা ব্যয়ে ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকায় আধুনিকমানের মডেল মসজিদ নির্মাণের ঢালাই উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাহুল গুহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আব্দুল মোতালেব, লিটন ট্রেডার্স অ্যান্ড জে এস কন্সট্রাকশন-এর স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক শাহীন বিশ্বাস।
