নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার নয় মাইলে ভ্রাম্যমাণ আদালত একটি ইটভাটায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। জানা গেছে, গত বুধবার বেলা ২টার দিকে সদর উপজেলার নয় মাইলে এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী চুয়াডাঙ্গা সদর উপজেলার নয় মাইলের সততা বিক্সকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
