কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিজু কারাগারে

আপলোড তারিখঃ 2020-02-28 ইং
কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিজু কারাগারে ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সাবেক এই মেয়র বিজুসহ আরও ছয়জন পুলিশের কাজে বাধা দান ও হত্যা মামলার ডকেট ছিনতায় মামলার হাজিরা দিতে আদালতে যান। এদিন দুপুরের পর ঝিনাইদহ আমলী আদালতের বিচারক গৌতম কুমার তাঁকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্র্দেশ দেন। প্রসঙ্গত, চলতি বছরের ৯ জানুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর মাদ্রসাছাত্র আলামিন হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও আলামত উদ্ধারে যান ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পাঁচ কর্মকর্তা। এ সময় সাবেক মেয়র মোস্তাফির রহমান বিজু, তাঁর ভাই মুশফিকুর রহমান ডাবলু, মোস্তাক আহম্মেদ লাভলু, লাল্টুসহ ১০-১২ জন সন্ত্রাসীদল পিবিআই সদস্যদের ওপর হামলা ও মারপিট করে মামলার ডকেট ছিনতাই করার চেষ্টা করে। তাঁদের হামলায় এসআই সোহেল হোসেন, এসআই হুমায়ন, এএসআই হাফিজুর রহমান, এএসআই মো. জাফর ও এএসআই আব্দুল খালেক আহত হন। এ ঘটনায় সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে এক নম্বর আসামি করে মামলা করে ঝিনাইদহ পিবিআই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)