আজ শহীদ সেলিম-দেলোয়ার দিবস

আপলোড তারিখঃ 2020-02-28 ইং
আজ শহীদ সেলিম-দেলোয়ার দিবস ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: নব্বইয়ের স্বৈরাচার এরশাদ বিরোধী গণআন্দোলনে শহীদ এইচএম ইব্রাহিম সেলিম ও কাজী দেলোয়ার হোসেনের ৩৬তম শাহাদাৎবাষির্কী আজ। ১৯৮৪ সালের এই দিনে স্বৈরশাসক এরশাদ বিরোধী গণআন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল এলাকায় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলের ওপর পুলিশ ট্রাক উঠিয়ে দিলে ঘটনাস্থলেই শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র সেলিম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ পর্বের ছাত্র দেলোয়ার। দিবসটি পালনে বিভিন্ন দল ও সংগঠন আজ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের সামনে শহীদ সেলিম স্মৃতিফলকে এবং জহুরুল হক হলের সামনে শহীদ দেলোয়ার স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)