চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে অবহেলার অভিযোগ

আপলোড তারিখঃ 2020-02-28 ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে অবহেলার অভিযোগ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা নুরুল ইসলাম নামের এক বীর মুক্তিযোদ্ধাকে অবহেলা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বাইরের একটা ট্রলিতে অবহেলিতভাবে তাঁকে রাখা হয়। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ওয়ার্ডে থাকার ব্যবস্থা করে। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বেগমপুর চীলমারি পাড়ার মৃত আশরাফ আলীর ছেলে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের বেগমপুর চীলমারি পাড়ার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে ভুগছেন। গতকাল তিনি বেশি অসুস্থ হলে সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে নেওয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। অসুস্থতার কারণে তিনি হাটাচলা পর্যন্ত করতে পারেন না। এ অবস্থায় হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে নিলে ডা. আবুল হোসেন তাঁকে দেখেন এবং হাসপাতালে ভর্তি রাখার পরামর্শ দেন। এ সময় নুরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে একটি কেবিনের জন্য মহিলা ওয়ার্ডে কর্তব্যরত সিনিয়ার স্টাফ নার্সদের বললে তাঁরা একটি কেবিন দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু কিছুক্ষণ পরেই তারা ওই কেবিনে অন্য রোগীকে দিয়ে দেন। পরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে বেলা ৩টা পর্যন্ত বাইরে একটি ট্রলিতে রাখা হয়। এ ঘটনাটি ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রচার হলে সেখানে উপস্থিত হন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ওয়ার্ডে জাগা করে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)