নাটক ‘কনডেমড সেল’ মঞ্চায়ন

আপলোড তারিখঃ 2020-02-28 ইং
নাটক ‘কনডেমড সেল’ মঞ্চায়ন ছবির ক্যাপশন:
দর্শনায় চলছে অনির্বাণ থিয়েটারের তিন যুগপূর্তি উৎসব দর্শনা অফিস: ‘গাহি সাম্যের গান/যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান/যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম ক্রিশ্চান শীর্ষক’ অনির্বাণ-এর তিন যুগপূর্তি উৎসবের ৬ষ্ঠ দিন ছিল গতকাল। এ দিন বিকেলে অনির্বাণ থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাট্যজন আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ‘রাজধানীর বাইরে নাট্যচর্চায় সংকট ও সম্ভাবনা’ বিষয়ক সেমিনার। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সংস্কৃতিজন কাজল মাহ্মুদ। আলোচনায় অংশগ্রহণ করেন দেশবরণ্য নাট্যজন অনন্ত হিরা, আক্তারুজ্জামান, নাট্যকার মোহাম্মদ আলাউদ্দীন, শিল্পবেহারার আহ্বায়ক আজিজুর রহমান, সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সংস্কৃতিকর্মী গোলাম ফারুক আরিফ। দর্শকদের মধ্যে থেকে আলোচনা করেন জহির রায়হান, সায়েমুল হক, আসমা হেনা চুমকী, সাজ্জাদ হোসেন, শাহিন আহমেদ, জগন্নাথ কুমার কর্মকার ও ফেরদৌসী পারভীন পপি। আলোচনা সভা শেষে সন্ধ্যায় ওস্তাদ মো. আজিমুদ্দীন ও নিশাত শারমিন সোনিয়ার কণ্ঠে নজরুল সংগীতের আসর এবং সবশেষ ঢাকার প্রাঙ্গনেমোর-এর নাটক ‘কনডেমড সেল’ পরিবেশিত হয়। নাটকটি রচনা করেছেন অনন্ত হিরা আর নির্দেশনা দিয়েছেন আউয়াল রেজা। ‘কনডেমড সেল’ নাটকে ঘটনা প্রবাহ এবং সব চরিত্র কাল্পনিক। নাট্যকার এ নাট্য প্রয়াসকে আমাদের প্রিয় মাতৃভূমিতে বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় ঘটনা ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের পূর্বে আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর নরঘাতক রাজাকার, আল-বদর, আল-সামস বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা ও অংশগ্রহণে যে গণহত্যা ও নারী ধর্ষণের নির্মমতার বিষক্রিয়ায় নীল করে তোলে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের আটষট্টি হাজার গ্রাম, তারই কিছু খণ্ডচিত্র চিত্রায়িত হয়েছে এ নাটকে। উল্লেখ্য, এবারের উৎসব রাজনীতির কবি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে উৎসর্গীয় এবং আয়োজনটির প্রধান পৃষ্ঠপোষক হিসাব লিমিটেড। আজ উৎসব মঞ্চে সমাপনী বিকালে অনুষ্ঠিত হবে দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় বর্ণ লিখন, শব্দ লিখন ও শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, রাতে ঢাকার সময় সাংস্কৃতিক গোষ্ঠীর নাটক ‘ভাগের মানুষ’ এবং সবশেষে নীল সেতার-এর পরিবেশনায় আধুনিক গানের অনুষ্ঠান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)