আমঝুপি রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক আলামিনকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2020-02-28 ইং
আমঝুপি রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক আলামিনকে সংবর্ধনা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি: সম্প্রতি ইতালিতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সফরসঙ্গী হওয়ায় আমঝুপি রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিটিভির মেহেরপুর জেলা প্রতিনিধি আলামিন হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আমঝুপি রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিটিভির জেলা প্রতিনিধি আলামিন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর ডিগ্রি কলেজের অধ্যাপক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাহির হোসেন চঞ্চল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মামুন বঙ্গবাসী, সাংবাদিক বেন আমিন মুক্ত, সেলিম রেজা, শিক্ষক হারুন-অর-রশিদ, এস আই বাবু, সাংবাদিক তুষার আহমেদ, সাংবাদিক তাঞ্জিরুল ইসলাম তপন চৌধুরী, সাংবাদিক সাজিবুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)