মেহেরপুর জেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা

আপলোড তারিখঃ 2020-02-28 ইং
মেহেরপুর জেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: বাংলাদেশ কৃষকলীগ মেহেরপুর জেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি মাহবুল-উল-আলম শান্তির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহসভাপতি মোস্তফা কামাল চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, কৃষক লীগের কেন্দ্রীয় নেত্রী হালিমা রহমান ও মাহফুজা সুলতানা রুবি। বর্ধিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গাংনী পৌর কৃষক লীগের সভাপতি বদরুল আলম, গাংনী উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, মুজিবনগর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিটু, মেহেরপুর সদর উপজেলা কৃষক লীগের সভাপতি জাফর ইকবাল, কুষ্টিয়া জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ মোমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)