শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

আপলোড তারিখঃ 2020-02-27 ইং
শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় সামিয়া (৮) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। সে আবাইপুর ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামের লুৎফর রহমানের একমাত্র কন্যা। এলাকাবাসী জানায়, গতকাল বুধবার বেলা তিনটার দিকে আবাইপুরগামী একটি ইজিবাইক লক্ষনদিয়া মাদ্রাসা অতিক্রম করার সময় ৩য় শ্রেণির শিক্ষার্থী সামিয়া রাস্তা পার হচ্ছিল। এ সময় চলন্ত ইজিবাইক সজোরে ধাক্কা দিয়ে সামিয়াকে পিষ্ট করে। স্থানীয় লোকজন সামিয়াকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)