দামুড়হুদা মডেল থানায় ওসি হিসেবে আব্দুল খালেকের যোগদান

আপলোড তারিখঃ 2020-02-27 ইং
দামুড়হুদা মডেল থানায় ওসি হিসেবে আব্দুল খালেকের যোগদান ছবির ক্যাপশন:
মোজাম্মেল শিশির: দামুড়হুদা মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন ইন্সপেক্টর আব্দুল খালেক। গতকাল বুধবার দুপুরে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) সুকুমার বিশ্বাস আনুষ্ঠিানিকভাবে নবাগত ওসি আব্দুল খালেকের কাছে দায়িত্বভার হস্তান্তর করেণ। আব্দুল খালেক সাতক্ষীরা জেলার আশাসলি উপজেলার হাজীপুর গ্রামের আরশাদ আলী হাজীরার ছেলে। নবাগত ওসি আব্দুল খালেক ইতিপূর্বে ২০১৭ সালে ডুমরিয় থানায়, ২০১৮ সালে চুয়াডাঙ্গা সদর থানা ও চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র ইন্সপেক্টর হিসেবে দায়িত্বপালন করেছেন। এদিকে, নবাগত ওসিকে রাজনৈতিক, সামাজিক, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)