মাথাভাঙ্গা নদীতে ভেসে উঠল বৃদ্ধের লাশ

আপলোড তারিখঃ 2020-02-27 ইং
মাথাভাঙ্গা নদীতে ভেসে উঠল বৃদ্ধের লাশ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়ায় মাথাভাঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা মাথাভাঙ্গা নদীর আলুকদিয়া ঘাট থেকে এ লাশ উদ্ধার করে। পরে অজ্ঞাত বৃদ্ধের লাশটি চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ওই বৃদ্ধের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে নদীতে পানিতে লাশ ভাসছে এমন খবরে মাথাভাঙ্গা নদীর আলুকদিয়া ঘাটে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, ‘বুধবার বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের টিম সদর উপজেলার আলুকদিয়ার রামেলা মাধ্যমিক বিদ্যালয়ের পিছন দিক থেকে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদীতে ভাসমান অবস্থায় আনুমানিক ষাট বছর বয়সেরর এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরণে ছিল চেক লুঙ্গি ও খয়েরি কালারের পাঞ্জাবি এবং তার গায়ের রং শ্যামলা।’ চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জানান, ধারণা করা হচ্ছে, ‘নিহত ব্যক্তি কয়েকদিন আগে মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আমরা আঙ্গুলের ছাপ মিলিয়ে পরিচয় সনাক্তের চেষ্টাও করছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)