ভিজে সরকারি উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2020-02-27 ইং
ভিজে সরকারি উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন ছবির ক্যাপশন:
বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট চুয়াডাঙ্গা ভেন্যুর প্রতিযোগিতা সমীকরণ প্রতিবেদক: বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট চুয়াডাঙ্গা ভেন্যুর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা নুতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চুয়াডাঙ্গা একাডেমি স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভি জে সরকারি উচ্চবিদ্যালয়। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির আহ্বায়ক সুরেশ কুমার আগরওয়ালা পিণ্টু, যুগ্ম সম্পাদক টুটুল মোল্লা, নির্বাহী সদস্য ওবায়দুল হক জোয়ার্দ্দার, মেহেরুল্লাহ মিলু, হাফিজুর রহমান হাপু প্রমুখ। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের সাদ্দাম সেখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)