প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2020-02-26 ইং
প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য করণীয় বিষয়ে সরকারি ও বেসরকারি নিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য করণীয় বিষয়ে চুয়াডাঙ্গায় জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় মানুষের জন্য ফাউন্ডশনের সহযোগিতায় ও ইউকে এইড-এর অর্থায়নে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান, কৃষি প্রকৌশলী আনোয়ার হোসেন, জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, টেকনিশিয়ান মোতাহার হোসেন, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক কামরুজ্জামান, জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নুরুল ইসলাম, দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক জহীর রায়হান, আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা আখতারুজ্জামান, ব্র্যাকের জেলা সমন্বয়কারী ফারুক আহম্মেদ, মুফতি জুনাইদ আল হাবিবী, ওয়াপদা মসজিদের ইমাম সামসুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার পিআরপিডি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ইউনুস আলী। বক্তারা প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে প্রশিক্ষণ প্রদানসহ আয়বর্ধক কর্মকাণ্ডে অংগ্রহণে রেফারেল লিংকেচ-এর মাধ্যমে সকল সেক্টরে প্রতিবন্ধীদের সুযোগ সৃষ্টির বিষয়ে পরামর্শ তুলে ধরেন। এ সময় বক্তারা আরও বলেন, ‘আমাদেরকে মানসিকতার পরিবর্তন ঘটিয়ে, কাজ করতে হবে। ভাবতে হবে সবাইকে নিয়ে। মনে রাখতে হবে, দেশের কাজে তাঁরাও লাগবে। তাঁদেরকে সুযোগ করে দিতে হবে, সম্পদে পরিণত করতে হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)