নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার টেইপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে উভয় পক্ষের সাত জন আহত হয়েছে। গতকাল সোমবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের টেইপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে ভর্তি করে। আহতরা হলেন টেইপুর গ্রামের গড়ানপাড়ার মৃত মনিহারের দুই ছেলে রুবেল (২৪), সুমন (২০), মনিহারের স্ত্রী পারুলা বেগম (৪৫), মনিহারের ভায়ের ছেলে রাশিদুল ইসলাম (৩০), একই এলাকার জামাল উদ্দীনের ছেলে মন্টু উদ্দীন (৫০), মন্টুর দুই ছেলে জীবন (৩৫) ও সবুজ (২৮)।
জানা যায়, পৈত্রিক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জের ধরেই গতকাল সকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে দেশীয় অস্ত্র দা, হাসুয়া নিয়ে আঘাত করলে উভয় পক্ষের ৭জন গুরুত্বর জখম হয়। স্থানীয় ব্যক্তিরা তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদেরকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার কর্তব্যরত চিকিৎসক (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, সদর থানাধীন টেইপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সাত জন আহত হওয়ার বিষয়ে জানতে পেরেছি। এখন পযর্šÍ কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
