নিজস্ব প্রতিবেদক:
চীন ফেরত হিরোন (২৬) নামের এক যুবক ট্রনসিল আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে ভর্তি হয়েছে। ২১ ফেব্রুয়ারি তিনি আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি হন। সেখান থেকে গত রোববার দুপুরে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। হিরোন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারীগ্রামের হারুন আর রশিদের ছেলে ও চীন প্রবাসী।
জানা যায়, দীর্ঘ ২ বছর কর্মসূত্রে চীনে থাকার পর সম্প্রতি চীনে করোনা ভাইরাস মহামারি দেখা দিলে চলতি মাসের ১ তারিখ তিনি বাংলাদেশে আসেন। কিছুদিন পূর্বে তিনি হঠাৎ করেই গলা ব্যাথা ও ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হন। এতে পরিাবরের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে। গত ২১ ফেব্রুয়ারি তিনি আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি হন। সেখান থেকে গত রোববার হারদী স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতলের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির বলেন, চীনা প্রবাসী হিরোন নামের এক যুবক ট্রনসিল আক্রান্ত হয়ে হারদী স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি হন। সেখান থেকে গত রোববার তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। তার যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। তিনি ট্রনসিলে আক্রান্ত।আগামীকাল (আজ) মঙ্গলবার হিরোন কে ছুটি দেয়া হতে পারে।
শেষ খবর পাওয়া পর্যন্ত হিরোন চুয়াডাঙ্গা সদর হাসপাতলের ১২৭ নং কক্ষের সোয়াইনফ্লু কেবিনে চিকিৎসাধিন অবস্থায় আছেন।
