মুক্তিযুদ্ধকে জানতে হবে, বঙ্গবন্ধুকে জানতে হবে

আপলোড তারিখঃ 2020-02-25 ইং
মুক্তিযুদ্ধকে জানতে হবে, বঙ্গবন্ধুকে জানতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় শুদ্ধসরে জাতীয় সঙ্গীত প্রতিযোগীতায় জেলা প্রশাসক নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে শুদ্ধসরে জাতীয় সঙ্গীত গাওয়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শুদ্ধসরে জাতীয় সঙ্গিত গাওয়া এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গিত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে দেশব্যাপী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে দলগতভাবে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগীতায় জেলার চার উপজেলার তিন ক্যাটাগরিতে বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মোট ৩৬ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পরে, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বাঙালীরা মুক্তিযুদ্ধ করেছিল। লাখ লাখ মানুষ নিজের রক্ত দিয়েছিল। তাঁদের প্রতি আজীবন আমাদের কৃতজ্ঞতা থাকতে হবে। এই কৃতজ্ঞতাবোধ তখনই থাকতে যখন আমরা দেশের প্রকৃত মুদ্ধিযুদ্ধের ইতিহাস জানবো। দেশ প্রেম থাকতে হবে। এই দেশ প্রেম জাগানোর জন্যই সারা তোমাদের দিয়ে সারা দেশে এ শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ সময় তিনি আরও বলেন, মুজিবর্ষে চুয়াডাঙ্গা জেলা ১০০ জন শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত গাইবে, আমরা সবাই তাদের সাথে গলা মেলাবো। বঙ্গবন্ধুর যে ৭ই মার্চের জন্য দেশের আপামর জনসাধারণ যুদ্ধ করেছিল, সেই ভাষণ ১০০ জনের কণ্ঠে শুনবো। লাল সবুজে ১০০ জনকে দিয়ে বাংলাদেশের মানচিত্র তৈরি করা হবে। মনে রাখতে হবে, আমাদেরকে মুক্তিযুদ্ধকে জানতে হবে, বঙ্গবন্ধুকে জানতে হবে, সঠিক ইতিহাস জানতে হবে। চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারি কমিশনার শিবানী সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চত্রবর্তী, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বেগম ইসরাত জাহান, দামুড়হুদা উপজেলা সরকারি কমিশনার (ভূমি) মহিউদ্দিন, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারি কমিশনার হাবিবুর রহমান, সুরাইয়া মমতাজ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)