আলমডাঙ্গায় ৩ মাদকসেবীর বিভিন্ন অঙ্কে জরিমানা

আপলোড তারিখঃ 2020-02-25 ইং
আলমডাঙ্গায় ৩ মাদকসেবীর বিভিন্ন অঙ্কে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানার পুলিশ অভিযান চালিয়ে ৩ মাদকসেবীকে মাদক সেবনকালে আটক করেছে। গতকাল সোমবার উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের কাছ থেকে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জানা যায়, গতকাল বিকেলে থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান ফোর্সসহ অভিযান চালিয়ে গোবিন্দপুর গ্রামের মৃত জুলমত আলীর ছেলে মামুনর রশিদ (৩৬), সামসুল হোসেনের ছেলে রাসেল হোসেন (২০) ও শহর আলীর ছেলে আব্দুল্লা আল আকাশকে (২৪) মাদক সেবনকালে গোবিন্দপুর মাঠপাড়া থেকে আটক করেন। আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীকে খবর দেওয়া হলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামুনের কাছ থেকে ৫ হাজার টাকা, রাসেলের কাছ থেকে ৩ হাজার ও আব্দুল্লার কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)