মুজিববর্ষে চুয়াডাঙ্গার ক্রিকেটকে এগিয়ে নিতে হবে

আপলোড তারিখঃ 2020-02-25 ইং
মুজিববর্ষে চুয়াডাঙ্গার ক্রিকেটকে এগিয়ে নিতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ-২০২০-২১) উপলক্ষে চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগ-২০২০-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা শহরের পুরাতন জেলা স্টেডিয়ামে এ লিগের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগের চেয়ারম্যান সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, বিএডিসির যুগ্ম পরিচালক সেলিম হায়দার, সদর থানার ওসি আবু জিহাদ খান ও বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগের কো-চেয়ারম্যান মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল। এ ছাড়াও উপস্থিত ছিলেন টেনিস খেলোয়াড় হাবিল হোসেন জোয়ার্দ্দার, সাবেক ক্রিকেটার সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু, সাবেক ফুটবলার রেজাউল হক জোয়ার্দ্দার রেজা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশের সর্বত্র সাজ সাজ রব। চুয়াডাঙ্গায়ও তার কমতি নেই। প্রতিবছরের ন্যায় এবারও চুয়ডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে প্রিমিয়ার ক্রিকেট লিগ। তবে এ বছর লিগের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগ-২০২০। এ লিগটি আয়োজনের মধ্য দিয়ে মুজিববর্ষের আয়োজনকে সার্থক করে চুয়াডাঙ্গার ক্রিকেটকে আরও এগিয়ে নিতে হবে। জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে চুয়াডাঙ্গার ছেলেদের জায়গা করে নিতে হবে। চুয়াডাঙ্গার আশপাশের জেলাগুলো থেকে জাতীয় দলে ক্রিকেটাররা জায়গা করে নিয়েছে। কিন্তু চুয়াডাঙ্গা জেলার কোনো ক্রিকেটার আজও জাতীয় দলে জায়গা করে নিতে পারেনি। সেই আক্ষেপ ঘোচানোর জন্য মুজিববর্ষকে কাজে লাগিয়ে চুয়াডাঙ্গার ক্রিকেটকে এগিয়ে নিতে হবে।’ লিগের উদ্বোধনী খেলায় ওয়াল্টন থান্ডার ২৩ রানে আলমডাঙ্গা টাইগার্সকে হারিয়ে শুভ সূচনা করে। বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগে এবার ৬টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো- আলমডাঙ্গা টাইগার্স, মুন্সীগঞ্জ রেঞ্জার্স, দামুড়হুদা প্লাটুন, ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস, ওয়াল্টন থান্ডার ও জীবননগর চ্যালেঞ্জার। উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা ও বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগ-২০২০-এর সার্বিক ব্যবস্থাপনায় আছেন চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক ও কোচ সাংবাদিক ইসলাম রকিব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)