মোমনিপুর নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বর্ষপূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী পালন

আপলোড তারিখঃ 2017-02-15 ইং
মোমনিপুর নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বর্ষপূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী পালন ছবির ক্যাপশন:

`16808551_1734956813484163_1658898154_n`

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ৫০বর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও সুবর্ণ জয়ন্তীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৮টায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: মখলেছুর রহমানের সভাতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ সোহেলের সার্বিক পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শাখার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগ সভাপতি মো: আব্দুল মান্নান বিশ্বাস (নান্নু মিয়া), মোমিনপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি জনাব মো: আবুল কাসেম, মোমিনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মো: খালিদ হাসান (মিলন), মোমিনপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুল্লাহআল মামুন রতন, মোমিনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো: বাবলুর রহমান, জনাব আব্দুল মজিদ প্রমুখ। উক্ত আলোচনা শেষে অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো: আব্দুল কাদের মালিক বিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনায় এবং মাননীয় জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির রোগ মুক্তি কামনায় এবং মাননীয় জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)