ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ১০১ জনকে পুরস্কৃত

আপলোড তারিখঃ 2020-02-24 ইং
ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ১০১ জনকে পুরস্কৃত ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাস্টার প্যারেড অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ৮টায় পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড ও পরে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ। প্যারেডে সালামি গ্রহণ করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। প্যারেডে জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার বিভিন্ন ইউনিটের সর্বস্তরের সর্বমোট ২৬৪ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস। সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ৮৮ জন পুলিশ সদস্যকে আর্থিক পুরস্কার এবং বিভিন্ন ক্যাটাগরিতে ১৩ জন পুলিশ সদস্যকে ক্রেস্ট, নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদানসহ সর্বমোট ১০১ জনকে পুরস্কৃত করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, সিনিয়র সহকারি পুলিশ সুপার আবু রাসেল, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)