আখচাষি কল্যাণ সমিতি শিক্ষার প্রসারে ভূমিকা রাখছে

আপলোড তারিখঃ 2020-02-24 ইং
আখচাষি কল্যাণ সমিতি শিক্ষার প্রসারে ভূমিকা রাখছে ছবির ক্যাপশন:
দর্শনায় কেরু এ্যান্ড কোম্পানীর আখচাষিদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদানকালে এমপি টগর ওয়াসিম রয়েল: দর্শনায় কেরু এ্যান্ড কোম্পানীর আখচাষি সম্মেলন এবং শিক্ষা সেস্ খাত থেকে আখচাষিদের সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় কেরু এ্যান্ড কোম্পানীর আয়োজনে কেরুজ অফিসার্স ক্লাব প্রাঙ্গণে বিভিন্ন ইউনিটের কয়েক হাজার আখচাষিদের নিয়ে এ সম্মেলন ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও কেরুজ শিক্ষা সেস্ তহবিল কমিটির সভাপতি নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আলী আনছারী, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান ও শিক্ষা সেস্ কমিটির সদস্য মোশারফ হোসেন। এ সময় প্রধান অতিথি সাংসদ হাজি আলী আজগার টগর বলেন, ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত এশিয়া মহাদেশের একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান কেরু এ্যান্ড কোম্পানী চিনিকল। চিনি কলের প্রধান প্রাণই হলো আখচাষি। আর এই আখচাষিদের দ্বারা গঠিত আখচাষি কল্যাণ সমিতি ও শিক্ষা সেস্ তহবিল কমিটি দেশ ও জেলাকে এগিয়ে নিতে শিক্ষার প্রসার ও উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছে। আলোচনা শেষে শিক্ষা সেস্ তহবিল থেকে আখচাষি পরিবারের সন্তান ১৩১৫ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে সাড়ে ১০ লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কেরুজ ইক্ষু বিভাগের সাবজোন প্রধান গিয়াস উদ্দিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)