খুরা রোগে অক্রান্ত গবাদি পশু, দুশ্চিন্তায় গরু পালনকারীরা

আপলোড তারিখঃ 2020-02-24 ইং
খুরা রোগে অক্রান্ত গবাদি পশু, দুশ্চিন্তায় গরু পালনকারীরা ছবির ক্যাপশন:
তানভীর সোহেল, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় মহামারি আকার ধারণ করেছে গবাদি পশুর খুরা রোগ। এলাকার সর্বত্রই এ খুরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলার প্রায় প্রতিটি গ্রামে এই রোগ ছড়িয়ে পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন গরু পালনকারী সাধারণ মানুষেরা। আলমডাঙ্গার বিভিন্ন ইউনিয়নের সরেজমিনে দেখা গেছে, উপজেলার কালিদাসপুর ও কুমারী ইউনিয়নে এ খুরা রোগ ভয়াবহ রূপ ধারণ করেছে। এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই রোগের কবলে পড়ে গরু মারা যাওয়ার ঘটনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন গরু পালনকারীরা। জানা গেছে, খুরা রোগের প্রাদুর্ভাবে গত এক সপ্তাহে কালিদাসপুর ইউনিয়নে ৭টি গরু মারা গেছে। এ ছাড়াও এ রোগে আক্রান্ত হয়েছে প্রায় কয়েক শ গবাদি পশু। এ রোগের কারণে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আতঙ্ক। এ ইউনিয়নের এক গরু পালনকারী মিনাজ উদ্দিন বলেন, ‘এ রোগে এক সপ্তাহ পূর্বে আমার ২টি গরু মারা গেছে। এ খুরা রোগ কালিদাসপুর ইউনিয়নে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। সরকারিভাবে কোনো চিকিৎসক আমাদের নিকট আসেনি।’ কালিদাসপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মনজু রহমান বলেন, ‘এই ওয়ার্ডে অনেক কৃষকের গরু খুরা রোগে আক্রান্ত হয়েছে। গত কয়েক দিনে প্রায় ৭-১০টি গরু মারা গেছে। খুরা রোগে আক্রান্ত হওয়া এলাকায় সরকারিভাবে কোনো সেবা দেওয়া হচ্ছে না।’ আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহেল কাফি বলেন, খুরা রোগ সব বয়সের গরু, মহিষ, ছাগল ও ভেড়ার ভাইরাসজনিত একটি অতি ছোঁয়াছে রোগ। ভারতে এ রোগের প্রাদুর্ভাব মারাত্মক। ভারতের পাশের অঞ্চল হওয়ায় ভারতীয় গরুর কারণে এই খুরা রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। আমরা খবর শুনে কালিদাসপুর ইউনিয়নে লোক পাঠিয়েছি। আক্রান্ত গরুর তালিকা করার কাজ চলছে। আজ অথবা কাল সরকারিভাবে ভ্যাকসিন দেওয়া হবে।; তিনি আরও বলেন, খুরা রোগে আক্রান্ত হওয়া গরুর লক্ষণ হচ্ছে আক্রান্ত গরুর গায়ের তাপমাত্রা খুব বৃদ্ধি পায় এবং জিহ্বা, দাঁতের মাড়ি, সম্পূর্ণ মুখ গহ্বর, পায়ের খুরের মধ্য ভাগে ঘা বা ক্ষতের সৃষ্টি হয়। এর ফলে গরুর মুখ দিয়ে লালা ঝরে এবং সাদা ফেনা বের হয়। তখন গরু খোরাতে থাকে এবং খাবার খেতে পারে না। ফলে অল্প সময়ে গরু দুর্বল হয়ে মারা যায়। এ অবস্থায় রোগাক্রান্ত গরুকে অন্য গরু থেকে আলাদা রাখা এবং রোগাক্রান্ত গরুকে সুস্থ করার জন্য ‘সালফানিলামাইড পাউডার’ ব্যবহার করার পরামর্শ দেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)