গ্রিল কাটার সরঞ্জামাদিসহ চোরচক্রের ৪ সদস্য আটক

আপলোড তারিখঃ 2020-02-24 ইং
গ্রিল কাটার সরঞ্জামাদিসহ চোরচক্রের ৪ সদস্য আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বিকাশ অফিসে ব্যাগ ভর্তি টাকার ছেঁড়া নোট চুরির ঘটনা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের রেল বাজার এলাকায় বিকাশ অফিসের দোতলার গ্রিল কেটে ব্যাগ ভর্তি দুই লাখ টাকার ছেঁড়া নোট চুরির ঘটনায় চোরচক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গ্রিল কাটার সরঞ্জামাদিসহ নগদ টাকা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চোরচক্রের অপর এক সদস্য এখনও পলাতক রয়েছে। চুরি হওয়া টাকার ব্যাগ তার কাছেই আছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে চুরি বিকাশ অফিসে চুরির ঘটনা ঘটলে পরদিন অর্থাৎ গতকাল রোববার বিকেলে পালানোর সময় চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকা থেকে এই ৪ চোরকে আটক করে শহর ফাঁড়ির পুলিশ। আটককৃতরা হলেন যশোর কতোয়ালী থানার বাহাদুরপুর গ্রামের মানিকের ছেলে হিরো (২৬), একই এলাকার ইদ্রিস আলীর ছেলে হোসেন আলী (১৯), ইকবাল হোসেনের ছেলে সিজান (২২) ও ঝিনাইদহ কালিগঞ্জ থানার পিরোজপুর গ্রামের সফিয়ার রহমানের ছেলে চয়ন (২০)। এর আগে এ চুরির ঘটনায় বিকাশ চুয়াডাঙ্গা জোনের ম্যানেজার শামীম উদ্দীন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে জড়িতদের দ্রুত আটকে মাঠে নামে পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, ‘বিকাশ অফিসে চুরির বিষয়ে একটি মামলা দায়ের করেন ওই প্রতিষ্ঠানের ম্যানেজার। মামলা দায়েরের পর থেকেই পুলিশের একাধিক টিম ওই চোরচক্রকে ধরতে কাজ শুরু করলে রোববার বিকেলেই ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকা থেকে চাঁরজনকে আটকসহ গ্রিল কাটার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও কিছু টাকা জব্দ করা হয়। এই চোরচক্রের পলাতক অপর সদস্যকে আটকসহ টাকার ওই ছেঁড়া নোটের ব্যাগ উদ্ধার করতে অভিযান অব্যাহত আছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)