চুয়াডাঙ্গায় একুশে বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2020-02-23 ইং
চুয়াডাঙ্গায় একুশে বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে একুশে বইমেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় মেলা প্রাঙ্গণ জেলা শিল্পকলা একাডেমি চত্বরের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদরের সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন, হাবিবুর রহমান, ফিরোজ হোসেন ও সুরাইয়া মমতাজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী নাজির হামিদুল ইসলাম। অনুষ্ঠানে ১৬টি স্টলকে পুরস্কৃত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)