জেলা যুবদলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

আপলোড তারিখঃ 2020-02-23 ইং
জেলা যুবদলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা ছবির ক্যাপশন:
জীবননগরে যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তি প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন জীবননগর অফিস: জীবননগর উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তি প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় জীবননগর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে জীবননগর থানা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার ও সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু স্বাক্ষরিত জীবননগর উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক করা হয়েছে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ময়েন উদ্দীনকে এবং পৌর যুবদলের আহ্বায়ক করা হয়েছে হযরত আলীকে। হযরত আলী ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে তিন বছর এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে এক বছর দায়িত্ব পালন করেছেন। সেই ব্যক্তি কীভাবে পৌর যুবদলের আহ্বায়ক নির্বাচিত হয়। তা ছাড়া পৌর যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আনিছকে আমরা কেউ চিনি না। উক্ত ঘোষিত আহ্বায়ক কমিটি আর্থিক লেনদেনের মাধ্যমে ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে করা হয়েছে। যারা অতীতে বহু মামলা-হামলার শিকার তাদেরকে বাদ দিয়ে আনোয়ার হোসেন খান খোকনের আস্তাভাজন লোক দিয়ে কমিটি করায় আমরা যুগ্ম আহ্বায়কগণ পদত্যাগ ঘোষণা করছি। সেই সঙ্গে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ময়েন উদ্দীন ও আনোয়ার হোসেন খান খোকনকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং ২৪ ঘণ্টার মধ্যে এই পকেট কমিটি বাতিল করার আহ্বান জানাচ্ছি।’ এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, জাকির আহম্মেদ শামীম, ইদবারী, আবু শামা টোকন, বাবু, মনির হোসেন, আব্দুল হালিম, আজমত, হাসানুজ্জামান, বকুল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)