ঝিনাইদহে বাসের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

আপলোড তারিখঃ 2020-02-23 ইং
ঝিনাইদহে বাসের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত শিক্ষক শওকত হোসেন (৯০) নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শওকত আলী হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ও কোলা গ্রামের বাসিন্দা। ২০০৩ সালে অবসর নিয়ে তিনি হলিধানী বাজারে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে জনসেবা শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে হলিধানী বাজারে হাইস্কুল গেটের সামনে দিয়ে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী মামুন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৪২৭১) একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাস্পাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিয়ে সদরের কাতলামারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওয়াজেদ আলী জানান, ঘাতক বাসের চালক পালিয়ে গেলেও বাসটি পুলিশ আটক করেছে। এদিকে, এলাকার জনপ্রিয় এই শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)