বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমরা মুজিববর্ষে শপথ নেব

আপলোড তারিখঃ 2020-02-23 ইং
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমরা মুজিববর্ষে শপথ নেব ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ছেলুন। এ সময় নবগঠিত পৌর কমিটির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদীর গনু। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এমপি ছেলুন এ সময় কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা তৃণমূলে যাঁরা কাজ করেন, তারাই সংগঠনের প্রাণ। আপনারা সংগঠনের জন্য জীবনপণ কাজ করেন বলেই সংগঠন টিকে আছে। মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, দল চিরস্থায়ী। তাই আমরা যদি সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলতে পারি, তাহলেই জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। আসেন আমরা সব মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কাজ করি। এ বছর মুজিবশতবর্ষ, তাই আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে মুজিববর্ষে শপথ নেব।’ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিক, খুস্তার জামিল, প্রশান্ত অধিকারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা নির্বাহী সদস্য শাহ আলম, নুরুল ইসলাম, আবু মুছা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, আনিসুর রহমান মল্লিক, হামিদুল ইসলাম, খন্দকার শাহ আলম মন্টু, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আলম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, ডা. অমল কুমার বিশ্বাস, রেজাউল হক তবা, সাইফুর রহমান পিন্টু, মহিদুল ইসলাম মুহিদ, ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, সোনা উল্লাহ, কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, পরিমল কুমার কালু ঘোষ, সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ডালিম, যুবলীগ নেতা আহসান উল্লাহ, সাজ্জাদুল ইসলাম স্বপন, সৈয়কত খান প্রমুখ। অনুষ্ঠানে আলমডাঙ্গা নবগঠিত পৌর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায়। এরপর এমপি ছেলুন আলমডাঙ্গা বধ্যভূমিতে বেশ কিছুক্ষণ অতিবাহিত করেন এবং বধ্যভূমি নির্মাণকাজের খোঁজখবর নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)