ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা নিতে আদালতের নির্দেশ

আপলোড তারিখঃ 2020-02-23 ইং
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা নিতে আদালতের নির্দেশ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মঞ্জুরুল আলম মনজেরের (৪৮) বিরুদ্ধে আদালতে এক নারী মেম্বার ধর্ষণ মামলা করেছেন। যার মামলা নম্বর এনটিসি পিটিশন ৬৯/২০২০। মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজি। আদালত সূত্রে জানা গেছে, ১২ ফেব্রুয়ারি তাহেরহুদা ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার মোছা. নাছিমা আক্তার মায়া ইউনিয়ন পরিষদ ভবনে কাজ করছিলেন। দুপুর গড়িয়ে গেলে মেম্বারসহ পরিষদের কর্মচারীরা একে একে সবাই পরিষদ থেকে চলে যান। এ সময় একা পেয়ে চেয়ারম্যান মঞ্জুরুল আলম মনজের নিজ অফিসে মায়াকে ডেকে অনৈতিক প্রস্তাব দেন। চেয়ারম্যানের প্রস্তাবে রাজি না হলে মায়াকে ঘরের মেঝেতে ফেলে জোরপূর্বক ধর্ষণ করেন মনজের। এ সময় চেয়ারম্যানের সঙ্গে ধস্তাধস্তিতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয় বলে মামলার বিররণে মায়া উল্লেখ করেন। এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি মহিলা মেম্বার মোছা. নাছিমা আক্তার মায়া আদালতে উপস্থিত হয়ে মামলা করেন। মামলায় শরিফুল ইসলাম, ফজের আলী, মিণ্টু মোল্লা, আল আমিনসহ ছয়জনকে সাক্ষি হিসেবে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে চেয়ারম্যান মঞ্জুরুল আলম মনজেরের সঙ্গে কলা বলার চেষ্টা করা হলে তাঁর মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। তবে তাহেরহুদা ইউনিয়ন পরিষদের সচিব আসাদুজ্জামান লিটন বলেন, ‘ঘটনার দিন আমি সারা দিনই পরিষদে ছিলাম। আমার জানা মতে এমন কোনো ঘটনা সে দিন ঘটেনি।’ তিনি বলেন, চেয়ারম্যানের সঙ্গে ওই নারী মেম্বারের দীর্ঘ দিনের বিরোধ। সেই সূত্র ধরে এই মিথ্যা মামলা করা হতে পারে। এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘আমি আদালতের কোনো আদেশ শনিবার পর্যন্ত হাতে পায়নি। হাতে পেলে আইনগত ব্যবস্থা নেব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)