চুয়াডাঙ্গা ও জীবননগরে ফুল ব্যবসায়ীদের মানববন্ধন

আপলোড তারিখঃ 2020-02-23 ইং
চুয়াডাঙ্গা ও জীবননগরে ফুল ব্যবসায়ীদের মানববন্ধন ছবির ক্যাপশন:
বিদেশ থেকে কাঁচা ও প্লাস্টিকের ফুল আমদানি বন্ধের দাবিতে সমীকরণ প্রতিবেদন: বিদেশ থেকে কাঁচা ও প্লাস্টিকের ফুল আমদানি বন্ধের দাবিতে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা ও জীবননগরে ফুল ব্যবসায়ী সমবায় সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার পৃথক আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা: বিদেশ থেকে কাঁচা ও প্লাস্টিকের ফুল আমদানি বন্ধের দাবিতে সারা দেশের সঙ্গে একযোগে চুয়াডাঙ্গা ফুল ব্যবসায়ী সমবায় সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে কেদারগঞ্জ সিএন্ডবি পাড়া এলাকায় প্রধান সড়কের পাশে স্থানীয় ফুলচাষি, শ্রমিকসহ ফুল ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্থানীয় ফুল ব্যবসায়ী নেতা আলম মণ্ডলসহ ফুলচাষি ও কর্মচারীদের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ১৯৮৭ সাল থেকে বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফুল শিল্পের যাত্রা শুরু হয়। বর্তমানে ফুল শিল্পে প্রায় ৩০ লাখ মানুষের কর্মসংস্থানসহ বাৎসরিক ১২০০ কোটি টাকার অভ্যন্তরীন ফুলের বাজার তৈরি হয়েছে। বক্তারা আরও বলেন, বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশ যখন ফুল রপ্তানি করে তাদের রাজস্ব আয় বাড়াচ্ছে। ঠিক সে সময় কাঁচাফুলে ভাইরাসের উপস্থিতির গুজব ছড়িয়ে বিদেশ থেকে কাঁচা ও প্লাস্টিক ফুল আমদানি করে বাংলাদেশের ফুল শিল্পকে ধবংসের পাঁয়তারা করছে একটি কুচক্রি মহল। এসব কুচক্রি মহল বিভিন্ন রাষ্ট্রীয় ও ব্যক্তিগত অনুষ্ঠানে কাঁচাফুল ব্যবহারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে পরিবেশের প্রতি হুমকিস্বরূপ ও বিভিন্ন ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা সত্ত্বেও চীন, থাইল্যান্ড ও ভারত থেকে কাঁচা ও প্লাস্টিকের ফুল আমদানি করছে। এ সময় তারা বিদেশ থেকে কাঁচা ও প্লাস্টিকের ফুল আমদানি বন্ধের দাবিতে বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- নভেল করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে থাকা বাংলাদেশে চীন থেকে কাঁচা ফুল ও প্লাস্টিকের ফুল আমদানি বন্ধ করতে হবে। দেশের ফুল শিল্পকে রক্ষার ক্ষেত্রে বিদেশ থেকে কাঁচা ও প্লাস্টিক ফুল আমদানি বন্ধ করতে হবে। দেশের ফুল শিল্পকে প্রসারের লক্ষে কীটনাশক ও আনুষাঙ্গীক কৃষি উপকরণ সহজ লভ্য করতে হবে। বিদেশি দূতাবাসগুলোর মাধ্যমে বাংলাদেশের কাঁচা ফুল সম্পর্কে ব্যাপক প্রচারণার মাধ্যমে ফুল রপ্তানির সুযোগ সৃষ্টি করতে হবে। এছাড়াও দেশের উৎপাদিত কাঁচা ফুল সুষ্ঠু বিপনণের জন্য ঢাকায় কেন্দ্রীয় পাইকারি ফুলের বাজার স্থাপনের দাবি জানান বক্তারা। জীবননগর: ``সারা দেশের ন্যায় জীবননগরে ফুলচাষি ও ফুল ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে জীবননগর ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে পাঁচ দফা দাবি আদায়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জীবননগর ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমবায় সমিতির নেতা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাসদ নেতা সামসুল আলমসহ জীবননগর ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমবায় সমিতির সদস্যরা। এ সময় বক্তারা ফুলচাষিদের পক্ষে পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- চীন থেকে কাঁচা ও প্লাস্টিক ফুল আমদানি বন্ধ করা, দেশীয় ফুল রক্ষায় পদক্ষেপ গ্রহণ করা, কীটনাশক ও আনুষাঙ্গিক উপকরণ সহজলভ্য করা, বিদেশে দেশিয় ফুল রপ্তানির সুযোগ তৈরি করা এবং ঢাকায় কেন্দ্রীয় পাইকারি ফুলের বাজার স্থাপন করা। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন রেজাউল ইসলাম ডিটু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)