কার্পাসডাঙ্গায় মাদকসহ তিনজন আটক

আপলোড তারিখঃ 2020-02-23 ইং
কার্পাসডাঙ্গায় মাদকসহ তিনজন আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, চোলাই মদসহ তিনজনকে আটক করেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের দুর্গাপুর ঈদগাহ-সংলগ্ন রাস্তার ওপর থেকে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পূর্বপাড়ার সামাদুল হকের ছেলে সাগর আলী (৪০), পীরপুরকুল্লা গ্রামের আব্দুল করিমের ছেলে খাইরুল বাসার (৩০) ও দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সোনা মিয়ার ছেলে মণ্টু (৩৮)। এ সময় তাঁদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, ১ লিটার চোলাই মদ ও একটি ফ্রিডম মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের দামুড়হুদা মডেল থানার সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় কার্পাসডাঙ্গা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)