দেওয়াল পত্রিকা সত্যিই ব্যতিক্রমী উদ্যোগ

আপলোড তারিখঃ 2020-02-22 ইং
দেওয়াল পত্রিকা সত্যিই ব্যতিক্রমী উদ্যোগ ছবির ক্যাপশন:
চুযাডাঙ্গা সরকারি কলেজে ‘পাঠশালা’-এর মোড়ক উম্মোচন নিজস্ব প্রতিবেদক চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগে মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ দেওয়াল পত্রিকা ‘পাঠশালা’ এর মোড়ক উম্মোচন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় বাংলা বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ দেওয়াল পত্রিকার মোড়ক উম্মোচন করা হয়। অনুষ্ঠানে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ ও বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জাহিদুল হাসান, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আবু বকর সিদ্দিক, বাংলা বিভাগের প্রভাষক আজিম হোসেন। অনুষ্টানে বক্তারা বলেন, ১৯৫২ সালে বাঙালি জাতির দামাল ছেলেরা মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য বুকের তাজা রক্ত দিয়েছিলো। সারা বিশ্বে এ ইতিহাস বিরল। এটি গর্বে যেমন, তেমনি শোকেরও। বর্তমানে বিশ্বের সব দেশে এ দিনটিকে আন্তাজার্তিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে। সারা বিশ্বে আজ আমরা ভাষার মর্যাদা রক্ষার জন্য গর্বিত জাতি। সেই বাংলা ভাষার বাংলা বিভাগের এ মহান দিবস উপলক্ষে বিশেষ দেওয়াল পত্রিকা সত্যিই একটি ব্যতিক্রমী উদ্যোগ। বাংলায় বিভিন্ন ধরনের লেখা শিক্ষার্থীদের ভাষার প্রতি ভালোবাসা ও নিজেকে প্রস্ফুটিত করতে সাহায্য করবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)