আলমডাঙ্গায় দিনব্যাপী বইমেলায় পাঠকদের ভিড়

আপলোড তারিখঃ 2020-02-22 ইং
আলমডাঙ্গায় দিনব্যাপী বইমেলায় পাঠকদের ভিড় ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে আলমডাঙ্গা শহীদ মিনার প্রাঙ্গণে বইমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ২১শে ফ্রেরুয়ারি দিনব্যাপী এ বইমেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র হাসান কাদির গনু। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলমডাঙ্গা শহীদ মিনার চত্বরে দিনব্যাপী এ বইমেলার আয়োজন করা হয়। এ মেলায় স্টল দিয়েছেন এলাকার সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সংগঠনগুলো। স্টলগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক পাঠকের আনাগোনা লক্ষ্য করা গেছে। অনেক শিশু মায়ের হাত ধরে এসেছে মেলায় বই কিনতে। এ বইমেলায় আলমডাঙ্গা সাহিত্য পরিষদ, কলমিলতা সাহিত্য পত্রিকা, শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র, আলাউদ্দিন আহমেদ পাঠাগার, আলমডাঙ্গা প্রেসক্লাব, বাংলাদেশ বইঘর, আলমডাঙ্গা আবৃত্তি পরিষদ, মামুন খন্দকার স্টল, পাবলিক লাইব্রেরি স্টল, আলমডাঙ্গা পৌর পাঠাগার, স্বয়ংভর পাবলিক লাইব্রেরি, জয়ত্রী সাহিত্য পত্রিকাসহ বেশ কিছু সংগঠন অংশ নেয়। গতকাল বইমেলা প্রাঙ্গণে শিশুদের জন্য কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন এবং বড়দের জন্য বালিশ খেলা ও হাড়িভাঙ্গা খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়। সন্ধ্যায় বইমেলায় কবিতা আবৃত্তি করেন আসিফ জাহান, খ. হামিদুল ইসলাম আজম, এমদাদ হক, গোলাম রহমান চৌধুরী, আ ফ ম সিরাজ সামজী, মামুন খন্দকার, জুয়েল রানা, গল্পকার পিন্টু রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)