চুয়াডাঙ্গাতে শহীদ মিনারের এবারের আলোকসজ্জা মূল ভাবের সাথে অসঙ্গতিপূর্ণ!

আপলোড তারিখঃ 2020-02-21 ইং
চুয়াডাঙ্গাতে শহীদ মিনারের এবারের আলোকসজ্জা মূল ভাবের সাথে অসঙ্গতিপূর্ণ! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারের এবারের আলোকসজ্জা মূল ভাবের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন তিনি। এ সময় লাল ও সবুজের আলোকসজ্জায় শহীদ মিনার দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘শহীদ দিবস শোকের। বাঙালির দামাল ছেলেরা মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য বুকের তাজা রক্ত দিয়েছিল। পৃথিবীর ইতিহাস এ ঘটনা বিরল। তাই এটি যেমন গর্বের তেমনি শোকেরও। শহীদদের স্মরণে আমরা পুষ্পস্তবক অর্পণ করি। শহীদ মিনারের আলোকসজ্জা হবে শোকের। সিড়িগুলো কালো এবং লাল সূর্য ও সাদা স্তম্ভ হবে। লাল-সবুজের এ আলোকসজ্জা সমগ্র বাংলাদেশের আর কোনো শহীদ মিনারে নেই। এটি শহীদ মিনারের আলোকসজ্জার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’ এদিকে, বিষয়টি নিয়ে চুয়াডাঙ্গার সুধী মহলে এক প্রকার মনক্ষুণ্নতা প্রকাশ পেয়েছে। অনেকেই বলছেন, শোকের মাসে শহীদ দিবসের আলোকসজ্জা এমন হওয়া কাম্য নয়। কালো, লাল আর সাদার মধ্যে আলোকসজ্জা এবং কিছু বাংলা বর্ণমালায় সবুজ বা অন্য যেকোনো রং করলে বেশি ভালো হতো। যেটি জাতীয় শহীদ মিনারসহ সারা দেশের শহীদ মিনারের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং শোভনীয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)