দামুড়হুদায় ফেনসিডিলসহ আকন্দবাড়িয়ার রিজিয়া আটক

আপলোড তারিখঃ 2020-02-21 ইং
দামুড়হুদায় ফেনসিডিলসহ আকন্দবাড়িয়ার রিজিয়া আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক রিজিয়া বেগম (৪০) আকন্দবাড়িয়া গ্রামের মণ্টু বিশ্বাসের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তা ওপর থেকে তাঁকে ফেনসিডিসহ আটক করা হয়। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) তৌহিদুর রহমান ফোর্স নিয়ে দামুড়হুদা বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তা ওপর মাদকবিরোধী অভিযান চালান। এ সময় আকন্দবাড়িয়া গ্রামের মণ্টু বিশ্বাসের স্ত্রী রিজিয়া বেগমকে আটক করেন তাঁরা। পরে তাঁর দেহ তল্লাশী করে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)