জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে কটূক্তি করায় মুজিবনগরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আপলোড তারিখঃ 2020-02-21 ইং
জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে কটূক্তি করায় মুজিবনগরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনকে নিয়ে কটূক্তি, মিথ্যা ও বিভ্রান্তমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার বিকেলে কেদারগঞ্জ বাজার প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুল হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু। এ সময় বক্তব্য দেন মুজিবনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান চাদু, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা গাইন, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন, মুজিবনগর উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিটু, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন লাভলু, সাধারণ সম্পাদক শেখ সাকিব ও মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাহওলিউল্লাহ সোহাগ। প্রতিবাদ সভা শেষে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলুর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কেদারগঞ্জ বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)