ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
ভালাইপুর সাংবাদিক ইউনিটের নবগঠিত কমিটির পক্ষ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যরাতে চুয়াডাঙ্গায় বিএনপি নেতা শরীফের বাসভবনে উপস্থিত হয়ে তাঁকে এ ফুলের শুভেচ্ছা জানান সাংবাদিক ইউনিটের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি নেতা শরীফ উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমি চাই, আপনারা আমার ভালো কাজগুলোকে ভালাইপুরসহ জেলাবাসীর কাছে তুলে ধরুন। সেই সঙ্গে আপনারা লেখনির মাধ্যমে সমাজকে এগিয়ে নিন। পবিত্র এই পেশাটাকে পবিত্র রেখে সবাই কাজ করুন।’ এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান বিএনপি নেতা শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন ভালাইপুর সাংবাদিক ইউনিটের সভাপতি সাইদুর রহমান, সহসভাপতি মো. তরিকুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক শাহারিয়ার কবীর লণ্টু, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রোকন, কোষাধাক্ষ্য শরিফুল ইসলাম ও নির্বাহী সদস্য হুমায়ন আহম্মেদ ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান প্রমুখ।
