ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে মেহেরপুর ড. শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুরে জেলা প্রশাসক মো. আতাউল গনি ফিতা কেটে এ বইমেলার উদ্বোধন করেন। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং মেহেরপুর পৌরসভার সহযোগিতায় ড. শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, প্রফেসর হাসানুজ্জামান মালেক, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল-আমিন, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী প্রমুখ। এর আগে জেলা প্রশাসক মেলার স্টল পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার এম এম আরাফাত হোসেন, সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম, মহিদুল হক, মিথিলা দাস, জেসমিন আক্তার, নিরুপমা রায়, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়েজুল বারি, মেহেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শরিফুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
