আলমডাঙ্গায় ৪৭ অ্যামপুল ব্রুনরপিন ইনজেকশনসহ আটক ১

আপলোড তারিখঃ 2020-02-20 ইং
আলমডাঙ্গায় ৪৭ অ্যামপুল ব্রুনরপিন ইনজেকশনসহ আটক ১ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আলমডাঙ্গা উপজেলা থেকে ৪৭ অ্যামপুল ব্রুনরপিন ইনজেকশনসহ ১ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। গতকাল বুধবার চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের শালিকা গ্রামের উত্তরপাড়ার মৃত খোরশেদ মণ্ডলের ছেলে মাদক ব্যবসায়ী খাইরুল ইসলামকে নেশা হিসেবে ব্যবহৃত হওয়া ৪৭ অ্যামপুল ব্রুনরপিনসহ আটক করে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক মনিরুজ্জামান, নায়েক নাজমুল হুদা ও বিজিবি সুবেদার ওয়াহেদুজ্জামান। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপপরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে খাইরুল ইসলামের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আজ আসামি খাইরুলকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)