ভালাইপুর মোড়ে দুই হোটেল মালিককে চার হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2020-02-20 ইং
ভালাইপুর মোড়ে দুই হোটেল মালিককে চার হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: ভালাইপুর মোড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হোটেল ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা ২টার সময় ভালাইপুর মোড়ে চুয়াডাঙ্গা সদর থানার এএসআই লাবলু, ফোর্সসহ চুয়াডাঙ্গা সদরের সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান বিভিন্ন দোকান ও হোটেল পরিদর্শন করেন। এ অভিযানে ভালাইপুর মোড়ে অবস্থিত দুটি খাবারের হোটেল বিসমিল্লাহ হোটেলের মালিক আবু জারকে দুই হাজার ও জাহাঙ্গীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের জাহাঙ্গীর হোসনকে দুই হাজার টাকা খাবার ঢাকা না থাকা এবং মিষ্টিতে মাছি ও পরিবেশ নোংরা থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯-এর ৫৩ ধারা মোতাবেক জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)