ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
‘পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে আজ থেকে চুয়াডাঙ্গায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা। আন্তজার্তিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ বইমেলা চলবে।
একুশে চেতনাকে অন্তরে ধারণ করার লক্ষে এবং বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধ সর্ম্পকে জানার ও বোঝার জন্য একুশের চেতনা ও মুক্তিযুদ্ধবিষয়ক বই পড়ার কোনো বিকল্প নেই। সে লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের সূধীমণ্ডল, শিক্ষক, ছাত্র এবং অভিভাবকগণকে নিজ নিজ ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে বইমেলায় এসে বই দেখতে, পড়তে ও কিনতে আহ্বান করেছে।
উল্লেখ্য, বইমেলার এই তিন দিন ২০, ২১ ও ২২ ফেব্রুয়ারি জেলার সব পুস্তকের দোকান বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা। ২৩ ফেব্রুয়ারি রোববার থেকে সব পুস্তকের দোকান যথারীতি খোলা থাকবে।
