চুয়াডাঙ্গা শহীদ মিনারে লাল-সবুজের আলোকসজ্জ্বা

আপলোড তারিখঃ 2020-02-20 ইং
চুয়াডাঙ্গা শহীদ মিনারে লাল-সবুজের আলোকসজ্জ্বা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে স্থায়ীভাবে লাল সবুজের মনোরম আলোকসজ্জ্বা করা হয়েছে। নতুন এ আলোকসজ্জ্বা করার কারণে দৃষ্টিনন্দন হয়েছে শহীদ মিনার প্রাঙ্গণ। মনোরম এ আলোকসজ্জ্বার উদ্যোগ নেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। নিজে পরিকল্পনা করে চুয়াডাঙ্গা পৌরসভার বাস্তবায়নে মুজিববর্ষে স্থায়ীভাবে জেলাবাসীর জন্য নতুন এ চমক দেন তিনি। এর ফলে শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবছর যেমন আর করতে হবে না আলোজসজ্জ্বা, তেমনি এটি ভিন্নধর্মী হওয়ায় শহীদ মিনার প্রাঙ্গণ লাল আর সবুজের আভায় যেন নতুন এক মাত্রা পেল। গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় চুয়াডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারের আলোকসজ্জ্বার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘শহীদ দিবস শোকের এবং একই সঙ্গে গর্বের। কারণ এই দিবসটি এখন সারা বিশ্বের মানুষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। আমরা বলছি আমরা উন্নত হচ্ছি। সবকিছুতে একটা পরিবর্তন আসছে। আমাদের রুচিবোধেও পরিবর্তন আাসছে। শহীদ মিনারের এ আলোকসজ্জ্বা সময়ের সঙ্গে তাল মিলিয়ে অসাধারণ এক উদ্যোগ। আমাদের উন্নত জাতি হতে হবে, নিজেদের মর্যাদা বাড়াতে হবে বিশ্বে।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমরা মুজিববর্ষ উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন চুয়াডাঙ্গা জেলা চাই। এই পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য যার যার স্থান থেকে সচেতন হবে, কাজ করতে হবে।’ চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান ও চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ। উদ্বেধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. এ কে এম সাইফুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুল আজিজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, চুয়াডাঙ্গা পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আাসাদুজ্জামান কবির, পৌর প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি ও পৌর কাউন্সিলরবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)