সাংবিধানিকভাবে প্রতিটি নাগরিকের সমঅধিকার রয়েছে

আপলোড তারিখঃ 2020-02-20 ইং
সাংবিধানিকভাবে প্রতিটি নাগরিকের সমঅধিকার রয়েছে ছবির ক্যাপশন:
আব্দুস সাত্তার অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নিজস্ব প্রতিবেদক: মুজিববর্ষ উপলক্ষে আরইউএন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার স্মৃতি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গার বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আত্মবিশ্বাসের সহায়তায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরইউএন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার স্মৃতি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস, রান ডেভেলপমেন্ট সোসাইটির মহাসচিব গাউসুল আজম (সিমু) ও তিতুদহ ইউপি চেয়ারম্যান আকতার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ্বাস বলেন, ‘সাংবিধানিকভাবে বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমসুযোগ ও সমঅধিকার রয়েছে। প্রতিটি প্রতিবন্ধী, প্রথমে নাগরিক এবং পরে প্রতিবন্ধী। কিন্তু প্রতিবন্ধী শিশুদের প্রতি আমাদের অজ্ঞতা, ভয় ও কুসংস্কারছন্ন মনোভাবের কারণে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড তথা দেশের সামগ্রিক উন্নয়নে তাদের অংশগ্রহণ ব্যহত হচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের বাস্তব পরিস্থিতির প্রেক্ষাপটে শিক্ষা হচ্ছে সবচেয়ে অবহেলিত বিষয় এবং এ ক্ষেত্রে নারী ও কিশোরী প্রতিবন্ধীরা আরও বেশি বঞ্চিত। আত্মবিশ্বাসের উদ্যোগে পরিচালিত এ বিদ্যালয়ে প্রতিবন্ধী মেয়ে ও ছেলে শিশুদের শিক্ষা ও খেলাধুলার এ আয়োজনের জন্য আত্মবিশ্বাসকে আমি সাধুবাদ জানাই।’ বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও খেলাধুলার ব্যাপারে সরকারের সব সহযোগিতা অব্যাহত থাকবে এবং পাশাপাশি আত্মবিশ্বাসের মতো বেসরকারি অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাকে এগিয়ে আসতে হবে। পরে, অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে হুইলচেয়ার ও সেলাই মেশিনসহ অংশগ্রহণকারী সবার মধ্যে পুরস্কার তুলে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)