গাংনীতে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2020-02-20 ইং
গাংনীতে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
গাংনী অফিস: আগামী ২১ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষে মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে গাংনী উপজেলা অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বামন্দী ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, রাইপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি সামসুজামান মঙ্গল, ইউপি আওয়ামী লীগের সাধারণ ও উপজেলা ঠিকাদার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোকলেছ, মটমুড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম, ধানখোলা ইউপি আওয়ামীলীগের সভাপতি আলী আজগর, সাধারণ সম্পাদক রুহুল আমিন, কাথুলী ইউপি আওয়ামী লীগের সভাপতি গোলজার ও বামন্দী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল রহমান কমলসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্নপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)