মেহেরপুরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আলামিন হোসেনকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2020-02-20 ইং
মেহেরপুরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আলামিন হোসেনকে সংবর্ধনা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: সম্প্রতি প্রধানমন্ত্রীর ইতালি সফরে সফরসঙ্গী হয়ে মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিটিভির মেহেরপুর জেলা প্রতিনিধি আলামিন হোসেন চার দিনের সরকারি সফর শেষে মেহেরপুরে ফিরলে মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতি চত্বরে আনুষ্ঠানিকভাবে ফুলের মাল্য দিয়ে বরণ শেষে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুত সমিতি বোর্ডের সভাপতি জিনারুল বিশ^াস, সাধারণ সম্পাদক তুষার আহমেদ, পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার নুর মোহাম্মদ, বোর্ডের সহসভাপতি রাকিবুল ইসলাম, সমিতির প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আমানুর রহমান, পরিচালক জিন্নাহ ও সাবেক পরিচালক রেজাউল ইসলামসহ পল্লী বিদ্যুৎ বোর্ডের ও সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)