তারা দেবী স্পোর্টস একাডেমির খেলোয়াড়দের সঙ্গে বাবু দিলীপ কুমার আগরওয়ালার মতবিনিময়

আপলোড তারিখঃ 2020-02-19 ইং
তারা দেবী স্পোর্টস একাডেমির খেলোয়াড়দের সঙ্গে বাবু দিলীপ কুমার আগরওয়ালার মতবিনিময় ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: তারা দেবী স্পোর্টস একাডেমির খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় ও দর্শনা কাস্টমস কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন সিআইপি বাবু দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় পান্না সিনেমা হল চত্বরে আয়োজিত খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা। তারা দেবী স্পোর্টস একাডেমির সমন্বয়কারী মিলন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, ডা. আফসার উদ্দীন কলেজের অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। মতবিনিময় শেষে একই মঞ্চে দর্শনা কাস্টমস কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ একটি হারমোনিয়াম প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, উপাধ্যক্ষ রেজাউল করিম, প্রভাষক এনামুল হক ও রবিউল হক এবং দর্শনা কাস্টমস কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা পারভীন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)