জিপু চৌধুরী ও নঈম জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা জানাল ভালাইপুর সাংবাদিক ইউনিট

আপলোড তারিখঃ 2020-02-19 ইং
জিপু চৌধুরী ও নঈম জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা জানাল ভালাইপুর সাংবাদিক ইউনিট ছবির ক্যাপশন:
ভালাইপুর সাংবাদিক ইউনিটের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও জেলা যুবলীগের আহ্বয়ক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারকে পৃথক পৃথকভাবে ভিন্ন সময়ে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু পৌরসভার পক্ষ থেকে ও জেলা যুবলীগের আহ্বয়ক নঈম হাসান জোয়ার্দ্দার জেলা যুবলীগের পক্ষ থেকে ভালাইপুর সাংবাদিক ইউনিটের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর কার্যালয়ে জিপু চৌধুরীকে ও রাত ৯টায় নঈম হাসান জোয়ার্দ্দার ও যুগ্ম আহবায়ক জিল্লুর রহমানকে এ ফুলের শুভেচ্ছা জানায় ভালাইপুর সাংবাদিক ইউনিট। `` এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক মহাসিন রেজা, জেহালা ইউনিয়ন যুবলীগের সভাপতি শিলন মাহমুদ, ভালাইপুর সাংবাদিক ইউনিটের নবনির্বাচিত কমিটির সভাপতি সাইদুর রহমান, সহসভাপতি তরিকুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক শাহারিয়ার কবীর লন্টু, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, প্রচার-প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নির্বাহী সদস্য হুমায়ন আহম্মেদ। এ ছাড়া ভালাইপুর সাংবাদিক ইউনিটের উপদেষ্টা আলমগীর কবীর শিপলু, শামিম রেজা ও মেহেদী খান জঙ্গি উপস্থিত ছিলেন। (প্রেসবিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)