চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-এর উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-02-19 ইং
চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-এর উদ্বোধন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহ. শামশুজ্জোহার উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির ব্যাডমিন্টন গ্রাউন্ডে খেলার উদ্বোধন করেন অ্যাডভোকেট মহ. শামসুজ্জোহা। খেলায় জেলা আইনজীবী সমিতির ১২জন আইনজীবী অংশগ্রহণ করছেন। খেলোয়াড়বৃন্দরা হলেন পদ্মা গ্রুপের ফজরে রাব্বী সাগর, নাজমুল হাসান লাভলু, তসলিম উদ্দিন ফিরোজ, মাসুদ পারভেজ রাসেল, মেহেদী হাসান নয়ন ও নাজমুল আহসান। শাপলা গ্রুপের তালিম হোসেন, আফজালুল হক, শাহাজামাল (জামাল) , মাসুদুর রহমান টিটন, মশিউর রহমান পারভেজ ও আহম্মেদ পাশা। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল, রফিকুল আলম রান্টু, ইমতিয়াজ আহমেদ উজ্জ্বল, আব্দুল মালেক সিকদার ও রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)